
জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সেচ্ছাসেবী সংগঠন পিপলস রাইট ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক এতিম, অসহায়, হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের ছয়হিস্যা তাতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এসময় সংগঠন এর চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার, ছাত্রদল নেতা সিফাত মীর, ফিরোজ শিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সংগঠন এর চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম বলেন- দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।'
সংগঠন এর পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার বলেন-এটি দয়া নয়, বরং রোজাদার ভাই-বোনদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে—এটাই প্রত্যাশা।'
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672