
ক্রাইম রিপোর্টার :রাজিব খাঁন
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জমি দখলের অভিযোগে অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক।
গত ১ মার্চ ২০২৬ তারিখে কয়েকটি অনলাইন পত্রিকায় “নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রাচীরের ধারে জায়গা দখল করে বিএনপি নেতা মোঃ এমদাদ হোসেন জোরপূর্বকভাবে ২টি ঘর নির্মাণ করছেন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটিকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন।
ইমদাদুল হক লিখিত বক্তব্যে জানান, সংশ্লিষ্ট জমিটি তার পৈতৃক সূত্রে প্রাপ্ত হকদখলীয় সম্পত্তি। জমিটি পূর্বে তার পিতার নামে রেকর্ডভুক্ত ছিল। পিতার মৃত্যুর পর তিনি ২০১০ সালে বাটোয়ারা দলিল (দলিল নং-৫৪৩১) মূলে পবা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস এর মাধ্যমে আইনগতভাবে সম্পত্তি গ্রহণ করেন।
তার দাবি অনুযায়ী, জমিটির মৌজা নওহাটা (হাল-৯৩), আর.এস. দাগ নং-৭০৬ ও ৮৫২। দীর্ঘদিন ধরে তিনি উক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত দোকানঘর শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন।
সংস্কার কাজ, দখল নয়, তিনি আরও জানান, সম্প্রতি পুরাতন দোকানঘরের মানোন্নয়নের লক্ষ্যে কিছু সংস্কার কাজ শুরু করেন। পাশাপাশি সংলগ্ন নিজস্ব জায়গায় গেট বিম স্থাপনের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছেন বলে দাবি করেন তিনি।
ইমদাদুল হকের ভাষ্য, “নওহাটা সরকারি কলেজ আমার প্রাণপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান। রাজনৈতিক জীবনে বা পারিবারিকভাবে জমি দখল, চাঁদাবাজি কিংবা দুর্নীতির কোনো অভিযোগ অতীতে কখনো ছিল না। হঠাৎ করে এ ধরনের সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত।
রাজনৈতিক হেয় প্রতিপন্নের অভিযোগ
তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করেছে। এমনকি সংবাদে তার নাম বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, ইমদাদুল হক ২০০১ সাল থেকে মেয়াদোত্তীর্ণকাল পর্যন্ত পবা উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গণমাধ্যমের প্রতি আহ্বান
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে অবিলম্বে সংবাদ সংশোধন ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাগুলোর বক্তব্য জানা যায়নি। তাদের মতামত পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672