
সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলার ইছবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ইছবপুর এলাকায় অবস্থিত মেসার্স এস আর এম ব্রিকস ফিল্ড দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভাটাটির বিরুদ্ধে আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672