
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এমপি মান্নানের এর দেওয়া দুই দিনের আল্টিমেটামের পর বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে রাস্তা দখল করে বসানো অবৈধ দোকানপাট, ফুটপাত দখল এবং সড়কে অনিয়মিত পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে অবৈধ পার্কিং, ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানো এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এই অব্যবস্থার অবসান ঘটাতে প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানের সময় অবৈধভাবে রাস্তা দখল, লাইসেন্সবিহীন যানবাহন চলাচল, অনিয়মিত পার্কিং এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের কড়া বার্তা রাস্তা দখল করে ব্যবসা কিংবা যানজট সৃষ্টি করলে আর কোনো ছাড় দেওয়া হবে না। জনদুর্ভোগ কমাতে এই অভিযান নিয়মিত চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672