
স্টাফ রিপোর্টার :
চর মাধবদিয়া ইউনিয়ন-এর আফজাল মন্ডলের হাট সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতা ও মাদক–জুয়ার টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার জিয়া মন্ডল (৪৫) ও ইকবাল (৪০)-এর মধ্যে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
সংঘর্ষের এক পর্যায়ে জিয়া মন্ডল তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইকবালকে কুপিয়ে গুরুতর জখম করেন।
এতে ইকবালের গলা, হাত ও কোমরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার পর আহত ইকবালের লোকজন জিয়া মন্ডলকে আটক করে মারধর করে। এতে তার হাত ও পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672