
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোঃ ফারুক (পিতা: মানিক মিয়া) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ফারুককে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672