
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন প্রতিনিধিঃ
আজ ৬ মার্চ শুক্রবার ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার মৌলভীর চর প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের ২০০ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়।এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল পরিবার প্রতি চাল ২৫ কেজি,ডাল ১কজি,চিনি ১কেজি, তেল ১ লিটার,লবন ১ কেজি,আলু ১কেজি,পিয়াজ ১ কেজি,হলুদের গুড়ো,মরিচের গুড়ো,গরম মসলা এক প্যাকেট এবং একটি মুরগি।
বিতরন কালে উক্ত সংগঠনের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম জানান দীর্ঘদিন ধরে আমার বাবার নামে প্রতিষ্ঠিত আঃ গফুর পান্নু মুন্সি ফাউন্ডেশন থেকে সমাজের অসহায় মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি, আগামী দিনে আমাদের আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।এ সময় উপস্থিত মৌলভীর চর প্রাথমিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক আজাদ হোসেন বলেন বিগত বছরগুলোতে গফুর মুন্সি ফাউন্ডেশন অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে ধরনের মহান ব্রত মহত্বের দৃষ্টান্ত স্হাপন করেছেন আমি আশা করছি সমাজে সামর্থ্যবান ও বিত্তবানদের মধ্যে যারা আছেন তারাও এগিয়ে আসবেন। এ অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন স্হানীয় গন্যমান্য ব্যক্তি,বিভিন্ন গণমাধ্যম কর্মী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672