
মোঃ ইউনুছ মিয়া, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের মানবিক সহায়তার বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672