
নিজস্ব সংবাদদাতা সদরপুর, ফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের ডাবল ব্রিজ সংলগ্ন ইউসুফ ব্যাপারীর পুকুরপাড়ে রমজান উপলক্ষে জমে উঠেছে বাঙ্গীর বাজার। এছাড়াও দড়ি কৃষ্ণপুর ব্রিজের পাশে,নতুন বাজার,যাত্রাবাড়ি বাধানো ঘাট,মটুকচর কাটাখালি বাজারে বিপুল পরিমাণ বাঙ্গী উঠায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে এবং প্রতিদিনই বাড়ছে বেচাকেনা।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাঙ্গীর ফলন বেশ ভালো হয়েছে। সময়মতো পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে ক্ষেতভরা বাঙ্গী উৎপাদন হয়েছে। ফলে বাজারেও ভালো দামে বিক্রি হচ্ছে। এতে চাষিদের মুখে হাসি ফুটেছে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশা করছেন।
বাজারে প্রতিদিন সকাল থেকে কৃষকরা তাদের ক্ষেতের তাজা বাঙ্গী নিয়ে আসছেন। পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে বাঙ্গী কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে সরবরাহ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুরের এই বাঙ্গী এখন আশপাশের এলাকা ছাড়িয়ে দূর-দূরান্তের বাজারেও যাচ্ছে।
রমজান মাসে ইফতারের অন্যতম জনপ্রিয় ফল হওয়ায় বাঙ্গীর চাহিদাও বেড়েছে। ফলে বেচাকেনা ভালো হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। চাষিরা আশা করছেন, এভাবে বাজার পরিস্থিতি ভালো থাকলে আগামী বছর আরও বেশি জমিতে বাঙ্গীর আবাদ।