
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা পেশাজীবী শাখার কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পৌর শহরের হাসপাতাল পয়েন্টস্থ স্বপ্নচূড়া রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ কর্মী কর্মশালা ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি জগন্নাথপুর পৌর সভার সম্ভাব্য মেয়রপ্রার্থী মুহাম্মদ কবির উদ্দিন এর সভাপতিত্বে ও পেশাজীবি শাখার সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জুলফিকার আহমদ মনির পরিচালনায় ইফতার পৃর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, সাবেক সেক্রেটারি উপজেলা পেশাজীবি শাখার তত্ত্বাবধায়ক মাওলানা নেছার উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পেশাজীবি শাখার সেক্রেটারী রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আব্দুল কাদির লাকছন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারী আবুল হোসেন, জগন্নাথপুর পৌর পেশাজীবি শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পেশাজীবি শাখার সহ সাধারন সম্পাদক সামছুল আবেদীন,ডাঃ আশরাফ আলী,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পেশাজীবি শাখার মোঃ শাহ আলম, উপজেলা পেশাজীবি শাখার টিম সদস্য বেলাল আহমদ খান, পৌর পেশাজীবি শাখার সদস্য মুরাদ আহমদ চৌধুরী প্রমূখ। ইফতার মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম দোলা মিয়া, ডাঃ আকবর আলী, পৌর পেশাজীবি শাখার সদস্য আবুল হোসেন, শিহাব আহমদসহ পৌর শহরের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।