
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৪নং নুরনগর ওয়ার্ডের বর্তমান মেম্বার রফিকুল ইসলাম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন না বলে নিশ্চিত করেছেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রার্থিতা নিয়ে ছড়িয়ে পড়া খবরটিকে তিনি 'বিভ্রান্তিমূলক' বলে অভিহিত করেছেন।
রফিকুল ইসলাম মোল্লা জানান, তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সিদ্ধান্ত নেননি। কিছু অতি উৎসাহী সমর্থক তার অনুমতি ছাড়াই ফেসবুকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, "আমি সন্ধানপুর ইউনিয়নের ৪নং নুরনগর ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করব না। কিছু সমর্থক আবেগপ্রবণ হয়ে ফেসবুকে এ ধরনের পোস্ট দিচ্ছেন, যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।"
তিনি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা না চালানোর জন্য তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি বর্তমানে নিজ এলাকার মেম্বার হিসেবে জনগণের সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672