
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নগরকান্দা সদরে অবস্থিত জেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোহাম্মদ ইলিয়াস মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ আবু হারিচ মোল্যা।
তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এনায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। উপস্থিত স্থানীয় মুসল্লীরা ইফতার মাহফিলে শরীক হোন।