
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলার নকলা পৌরসভার ৭ নং ওয়ার্ড মমিনাকান্দা উওরপাড়া গ্রামের বাসিন্দা নামঃ বোরহান উদ্দিন পিতা আঃ বারেক, (৩৫) পেশায় ট্রলি চালক, ৯ মার্চ রোজ সোমবার বেলা আনুমানিক ১১:৩০ মিনিটের সময় স্হানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায় মান্দার পানি ছিচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ এর তার লিকেজ থাকায় পানিতে বিদ্যুৎ সংযোগ হয়ে থাকে বোরহান উদ্দিন (৩৫) পানিতে নামার সাথে সাথেই বিদ্যুৎ স্পর্শ হলে বোরহান উদ্দিন কাপা কাপি করতে থাকে তখন এলাকার স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, নিয়ে আসার পড় ডাক্তার গণ পরীক্ষা করে বুরহান উদ্দিন (৩৫) কে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর সময় তাঁর পরিবারে রেখেগেলেন অসুস্থ পিতা আঃ বারেক, মরহুমের স্ত্রী, তার দুই ছেলে সন্তান বড় ছেলের বয়স আড়াই বছর ছোট ছেলেটি ১০ দিনের নবজাতক শিশু রেখে মারা গেলেন বুরহান উদ্দিন (৩৫) সকলেই তার পরিবারের জন্য দোয়া করবেন।