
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ই মার্চ বিকেলে আমতলী ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, সাবেক যুগ্ম আহবায়ক মো. কারুজ্জামান হীরু,এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন তালুকদার, আমতলী পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব মো. জালাল আহমেদ খান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে আমতলী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের কর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।