
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটা ত্রিশ মিনিটের দিকে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় তাদের বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুর্তজা ফকির, সাংবাদিক মেজবাহউদ্দিন, আব্দুস সালাম, আবদুস সবুর কাজল,মোস্তফা মাহমুদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন, আক্তার তথ্য আপা মনিকা বসু সহ অন্যান্য কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট চরভদ্রাসন এর সদস্যবৃন্দ।
বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে চরভদ্রাসন সদর বাজারে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে লোহারটেক কোলে অবস্থিত ঘাটলাটি সংস্কার করে ওই স্থানে পর্যাপ্ত পানি ধারণের উপযোগী করে তোলার পাশাপাশি দ্রুত একটি ময়লার ভাগাড় নির্মাণের উপর তাগিদ প্রদান করেন। এছাড়া চরালাঞ্চল সহ বিভিন্ন নদীঘাট এলাকায় বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করার জন্য প্রস্তাব রাখেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672