
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়ার আয়োজনে আজ মঙ্গলবার (১০ মার্চ) তার নিজ বাড়িতে এক ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদরপুর সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ফকির আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ- সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ তালুকদার, প্রচার সম্পাদক ওয়াজেদ আলী, সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান নিশানসহ সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যগণ ও এলাকাবাসী।
ইফতার মাহফিলে সদরপুর সাংবাদিক ফোরামের সদস্যগণ ও এলাকাবাসীর উপস্থিতিতে ইফতার মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় সাংবাদিক ফোরামের সভাপতি সকল সদস্যসহ উপস্থিত রোজাদারদের কাছে বিশ্বে চলমান সংকটের নিরশন ও সদরপুর সাংবাদিক ফোরামের উন্নতি কামনা করেন।