
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল চারটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা পুলিশ সুপার মো. কুদরাত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত ইবনে সাদেক, জেলা নায়েবে আমির মো. আফজালুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুশ শাকুর।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ এর সঞ্চালনায়
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় অতিথিদের স্বাগত জানান ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের।
ইফতার ও দোয়া মাহফিলে বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672