
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব পপ্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় AMRA প্রকল্পের আওতায় ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মো. শাহীনূর ইসলাম, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা নারগিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমির আলী ও বিএডিসি প্রকৌশলী সোহরাব।
উক্ত আলোচনা সভায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে বলা হয়। ইউএনও মহোদয় সহ অন্যান্য প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস জ্ঞাপন করেন। এ সময় সুশীলনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ,নুরুন্নবী প্রিন্স, তাপস কুমার দাস, দীপা বিশ্বাস ও শান্তা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672