
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুরস্কার ঘোষণা করেছে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন।
কেউ মাদকব্যবসায়ী ধরিয়ে দিলে ২০ হাজার টাকা এবং মাদকসপবীকে ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামে অরাজনৈতিক সামাজিক সংগঠন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী শীর্ষক সেমিনারে বক্তারা এ ঘোষণা দেন।বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ প্রমাণসহ মাদকসেবী বা মাদককারবারিকে ধরিয়ে দিলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে কেউ যদি স্বেচ্ছায় মাদক ছেড়ে ভালো পথে ফিরে আসতে চান, তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। তার এ উদ্যোগকে সফল করতে স্থানীয়ভাবে সহযোগিতা করার কথাও জানান তারা।
এদিকে যুবশক্তি ফাউন্ডেশনের এমন ঘোষণায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে সমাজ থেকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার অনেকটাই কমে আসবে।মাদকবিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ মাস্টার। সঞ্চালনা করেন ডা. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান পরিচালক আলমগীর হোসেন ভুঁইয়া।
এ সময় বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সদস্য কামাল হোসেন,লোকমান হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন সোহাগ, উপদেষ্টা জহিরুল কাইয়ুম,জাহাঙ্গীর ভুঁইয়া, দেলোয়ার হোসেন,মোসলেহ উদ্দিন,জাকির ভুঁইয়া,আবুল কালাম,হাজী সেলিম,আব্দুল হক হুজুর এবং পারুয়ারা কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672