
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা শাখার উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার মাহফিল গতকাল বুধবার বিকেলে বটিয়াঘাটা থানা আমীর মাওলানা শেখ আবু ইউসুফ'র সভাপতিত্বে স্থানীয় বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । থানা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল হাই বিশ্বাস'র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার এ্যাসিসটেন্ট সেক্রেটারি এডভোকেট মুন্সী মঈনুল ইসলাম । মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সনাতনী শাখার ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ নন্দী, মাওঃ আশরাফ আলী নায়েবে আমীর, মুহাম্মাদ আল আমীন গোলদার, এনসিপির সভাপতি এড. প্রশান্ত কুমার বিশ্বাস, বাইতুল মাল সেক্রেটারী আ: কাদের গাজী, এনসিপির জেলা যুব কমান্ডে আহবায়ক আমির হামজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম, আমির ইয়াসিন আরাফাত, মাওঃ নাজমুল হাসান, হাফেজ ওমর ফারুক, সেক্রেটারী আঃ সামাদ গাজী, মোহব্বদ খান, রকউজ্জামান, তামিম, মাহাম্মদুল্লাহ, সাকিব, মোঃ ফেরদাউস রহমান প্রমূখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672