
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া উপহার খেজুর ২১টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুরের বাক্স তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২১টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা খেজুর গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি এতিমখানার জন্য একটি করে কার্টুন দেওয়া হয়, যার মধ্যে ৮ কেজি খেজুর ছিল।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হবে।তিনি আরও বলেন, রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন দেশের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672