
রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন নলজুর নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের জন্য পুরাতন ব্রিজ ভেঙে পেলেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। পুরাতন ব্রিজ ভাঙ্গার আগে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ জনসাধারের চলাচলের জন্য কোনো বিকল্প রাস্তা তৈরি না করায় এলাকাবাসী যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন।
জানাযায়, ডাক বাংলো রোডের শহীদ মিনার সংলগ্ন নলজুর নদীর উপর থাকা ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নতুন ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করলে বি-বাড়িয়ার মেসার্স হাসান এন্টার প্রাইজ-ইমি কন্সট্রাক্টশন জেবি ব্রিজ নির্মাণের কাজটি পেয়ে থাকে। প্রায় তিন সপ্তাহ পূর্বে পুরাতন ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মানের প্রস্তুতি গ্রহন করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ব্রিজ সংলগ্ন এলাকায় কোন প্রকার বিকল্প রাস্তা নির্মাণ না করায় যাতায়াতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে উপজেলাবকাসী। ৫কোটি ৪৭ লাখ ৭ হাজার ৩৭ টাকা ব্যায়ে নতুন ব্রিজ নির্মাণে তারা খুশি হলেও বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিনের যাতায়াত কঠিন হয়ে উঠেছে। গতকাল বৃষ্টি হলে বিকল্প রাস্তা না হওয়ায় নদীর চর দিয়ে কাদাযুক্ত অবস্থায় জনসাধারণ চলতে দেখা গেছে। তবে কবে নাগাদ বিকল্প ব্রিজটি হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জগন্নাথপুর উপজেলাবাসী। ঠিকাদারী প্রতিষ্টানের পক্ষে কাজে দায়িত্বে থাকা জামাল মিয়া জানান, ১৫ দিনের মধ্যে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা হিসেবে বাঁশের ব্রিজ নির্মাণ করা হবে। ###
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672