
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “রমজান মুসলমানদের জন্য শান্তি, সংযম ও ধর্মীয় ঐক্যের এক মহান মাস। এই পবিত্র মাসে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করার চেষ্টা করি।” তিনি আরও বলেন, “রমজান মাস আমাদেরকে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই এ সময় দান-খয়রাতের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।”
ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে মাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672