
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে প্রশিক্ষণার্থীদের আ্যসেসমেন্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে, কেন্দ্র পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক।
শনিবার দুপুরে আ্যসেট (ASSET) ৭ম সাইকেল এর অ্যাসেসমেন্টের মনিটরিং করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের এনডিসি, অতিরিক্ত সচিব, সদস্য (নিবন্ধন ও সনদায়ন), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ মোঃ রবিউল ইসলাম।
৫ টি অকুপেশনের মোট ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রকল্প পরিচালক কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন, এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এই শর্ট কোনর্সের আওতায় পরিচালিত ৭ম সাইকেলের ১৬ নভেম্বর ২০২৫ হতে ১৬ ফেব্রুয়ার ২০২৬ সনের এই কোর্স সম্পন্ন হয়।
এসময় সার্বক্ষণিক প্রকল্প পরিচালকের সাথে ছিলেন নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, ইন্সট্রাক্টর ওভেন সুইং মেশিন অপারেশন মোঃ নেছার উদ্দিনসহ অন্যান্ন শিক্ষক বৃন্দ।
পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের সন্মানে ইফতারের আয়োজন করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672