
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। তাঁর নিজস্ব অর্থায়নে আয়োজিত এই উদ্যোগে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার সকাল ৯টা থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন ইউপি সদস্য (মেম্বার) উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে থেকে পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।
প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা ঈদ সামগ্রীর বস্তায় মোট ৯টি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সুশৃঙ্খলভাবে প্যাকেটজাত করে দেওয়া হয়, যাতে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সঙ্গে উপভোগ করতে পারে।
এ বিষয়ে চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672