
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং এ্যাডভোকেট এস. এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাগরদিঘী রয়েল ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সাগরদিঘী এলাকার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরদিঘী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও রয়েল ক্লাবের অন্যতম সংগঠক শিশির আহমেদ শাওন।
সাগরদিঘী ইউনিয়ন ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং এ্যাডভোকেট এস. এম ওবায়দুল হক নাসির জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে টাঙ্গাইল জেলা তথা ঘাটাইল ও সাগরদিঘী অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে সাগরদিঘী রয়েল ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672