
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন প্রতি মাসে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে জনগণের সামনে তার কর্মকাণ্ডের জবাবদিহিতা তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন,আগামী পাঁচ বছর স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো। প্রতি মাসে একবার প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে আমার সব কর্মকাণ্ড তুলে ধরবো।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং প্রেস ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672