
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
মঙ্গলবার ( ১৭ মার্চ) সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর এলাকায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণপুর কাটাখালি ব্রিজ থেকে ভূবেনশ্বর নদ পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘের খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়। একইভাবে, দুপুর ১২টায় বিষ্ণুপুর রুস্তমখার হাট থেকে অপর একটি খাল লোহারটক খাল উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, খাল কাটার কথা মনে হলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মনে পড়ে যায়। তাকে রাখাল রাজা বলা হয়। নিজ হাতে খাল কেটেছেন হাজার হাজার মানুষকে সংগে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, কিন্তু তার সেই স্বপ্ন, আদর্শ, কর্মসূচী ও মানুষের প্রতি ভালবাসা রয়ে গেছে। বর্তমান বিএনপি জনকল্যাণে সেইসব কর্মসূচী বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সরকারের দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচীর আওতায় এসব খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672