
জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন পেশাজিবী জগন্নাথপুর উপজেলা শাখার সাধার সম্পাদক , বিশিষ্ট ব্যবসায়ী, হাজী আব্দুল বারী ও সৈয়দা জুলফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জুলফিকার আহমদ মনি।
গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মোত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। আত্মশুদ্ধির মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো। পবিত্র ঈদুল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রিতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও মুসলমানদের ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় । জগন্নাথপুর উপজেলার সকল বাসিন্দা ও দেশ- বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, জগন্নাথপুর উপজেলার অবহেলিত ও বঞ্চিত কর্মহীন অসহায় মানুষের সেবা করার লক্ষ্যে আমার প্রানের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলাম ও উপজেলাবাসীর সমর্থন নিয়ে নির্বাচনে অংশ গ্রহনের স্বপ্ন নিয়ে মাঠে ও ময়দানে কাজ করছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672