
নিজস্ব : প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে তা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) উপজেলার মৌগাছি ইউনিয়নের গোপালপুর বিলের বৈরাগিতলা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয় এবং মেশিনগুলোর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।
প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। তবে অভিযানের খবর পেয়ে পুকুর খননের মূল হোতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ওরফে কমলসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বিচারে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের প্রবণতা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672