
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন—জনারদন (৪৫), পিতা বজ হরিদাস এবং রবিউল হোসেন (২০), পিতা আবুল কালাম। জনারদন একই এলাকার বাসিন্দা এবং রবিউল হোসেন ওয়াইজদি বাড়ির বাসিন্দা। নিহত ঠাকুর চাঁন আহত জনারদনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে পিতা-পুত্র নদীর ধারে বেঁধে রাখা মাছ ধরার নৌকা দেখতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময় রবিউল হোসেন নিজ তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রবিউল হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও অপর আহত জনারদনের অবস্থা আশঙ্কাজনক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672