
নিজস্ব প্রতিবেদক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর, সদর ইউনিয়নের পূর্ণমতি এবং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর ও লড়িবাগ এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
পরে বিকেলে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে উত্তর শ্যামপুরের সুমন ও লতিফ, পূর্ণমতির জালাল হোসেন ও জাহাঙ্গীর, বারেশ্বরের জাকির হোসেন এবং লড়িবাগের জাহাঙ্গীর উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”প্রশাসন জানায়, অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে সেগুলো আর ব্যবহার করা না যায়।এ অভিযানে বুড়িচং থানা পুলিশের এস আই আলীসহ সঙ্গীয় একটি দল সহায়তা প্রদান করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672