
নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ডিগ্রির চর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। এ সময় গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672