
রাহাত শরীফ, গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা যেমন ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী ও সখিপুরে ঈদের আগের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়মিতভাবে পেট্রোল, অকটেন ও সরবরাহ করে আসছে ফিলিং স্টেশনগুলো।
বিশেষ করে মধুপুরে একাধিক ফিলিং স্টেশন প্রতিদিন তাদের সক্ষমতা অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম।
অন্যদিকে, গোপালপুরে এখনো পর্যন্ত পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না—যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আগে ও পরে—দুই সময়েই এই সংকট অব্যাহত রয়েছে।
আরেকটি বিষয় লক্ষণীয়, ঘাটাইল, সখিপুর ও মধুপুরসহ বিভিন্ন উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি থাকলেও, গোপালপুরে সেই ধরনের দৃশ্যমান কার্যক্রম তেমন চোখে পড়ছে না।
প্রশ্ন একটাই—
যেখানে আশেপাশের উপজেলাগুলোতে নিয়মিত জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছে, সেখানে গোপালপুরে কেন এখনো পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না?
এই সংকটের পেছনে প্রকৃত কারণ কী—সরবরাহ সমস্যা, নাকি অন্য কোনো অনিয়ম?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672