
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলী থেকে কলাপাড়া যাবার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ২৪মার্চ রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের রজোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ নয়ন (২৬) পিতা: হেলাল হাং, আমতলী ৩নং ওয়ার্ডের বটতলায় ও মাসুম (৩০) পটুয়াখালী জেলার পাটুখালী এলাকার।
মুঠো ফোনে নয়নের সাথে কথা বলে জানা যায় তারা আমতলী থেকে মোটরসাইকেলযোগে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন, এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়লে - পাশ দিয়ে চলা সেনাবাহিনীর একটি গাড়ির নিচে পড়ে মাসুম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে,কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।
কলাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান জানান সড়ক দূর্ঘটনায় আহত দু'জন আসেন,তার ভীতরে মাসুমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672