
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সারাদেশের ন্যায় টাংগাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুষ্পস্তবক অর্পণ শহীদের আত্নার প্রতি মাগফিরাত কামনা দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ঘাটাইল জি.বি.জি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন ব্যাজ পড়ানো ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।