
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।ভোর ৫টা ৫২ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬-এর সূচনা করা হয়।সূর্যোদয়ের পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বুড়িচং উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৮টা ৩০ মিনিটে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউটস ও গার্লস গাইডের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুটবল ম্যাচ ও কাবাডি খেলার আয়োজন করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672