
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৬মার্চ সকাল ১১ টায় আমতলী পৌরসভা মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, ইসলামী আন্দোলন আমতলী পৌর মখার সভাপতি মো. কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা মো. মো. আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672