
মনির হোসেন, মোংলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় কোস্টগার্ড জাহাজ 'বিসিজিএস কামরুজ্জামান'। ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের এই যুদ্ধ জাহাজটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। বিকাল হওয়ার সাথে সাথে মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ড পশ্চিম জোনের এমন সুন্দর একটি পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন।
কোস্টগার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান জানান, কোস্টগার্ডের এই জাহাজটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে থাকে। এছাড়াও এ বাহিনীর যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672