
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য ভাব গাম্ভীর্য ও মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোর প্রভাতে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলননের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আমতলী, আমতলী পৌরসভার পক্ষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এসময় তার সাথে সকল সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সকল মুক্তিযোদ্ধাবৃন্দ ও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার। এর পর একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে ওসি মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর পরে পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ অমতলী, সাবরেজিস্টার আমতলী, আমতলী হোসাইনয়া ফাজিল মাদরাসা, আমতলী সরকারী একে হাইস্কুল, এমইউ বালক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়,আমতলী উপজেলা প্রেসক্লাব, আমতলী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠনসমূহ। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এসময় তার সাথে ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন পুলিশ, বিএনসিসি, আনছারও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সর্বশেষে বিকেল ৪টায় আমতলী এম.ইউ বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।