
জগন্নাথপুর প্রতিনিধিঃ-
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা পার্টি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিনের পরিচালনায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ রহমান , কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন, সদস্য মিজানুর রহমান, জামাল আহমদ প্রমুখ।
আলোচনা শেষে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া।