
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নের মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন না করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা একত্রিত হয়ে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেন।
এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যালয়টিতে জাতীয় দিবসসহ রাষ্ট্রীয় কোনো নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা হয় না। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, অবহেলা এবং ঠিকমতো পাঠদান না করার অভিযোগও তোলেন তারা।
অভিযোগে আরও বলা হয়, এসব বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলতে গেলে উল্টো তাদের ওপর হামলা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও কোনো সমাধান হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে নির্মিত হলেও দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়টি বর্তমানে মাদকের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং এলাকার কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেই অবস্থান নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গ্রামের অভিভাবক ও সচেতন মানুষ একত্রিত হয়ে বিদ্যালয়ে তালা দেন। এ সময় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান, বিদ্যালয়টি সঠিক নিয়মে পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এলাকাবাসী আরও জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি খুলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672