
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অভিযানে ৩১ পিস ইয়াবা ও ৮ পুরিয়া হেরোইনসহ সিয়াম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সিয়াম উপজেলার কাচপুর এলাকার সোনাপুরের ফজলু সাহেবের মাঠ, মেম্বার গল্লির বাসিন্দা। তার পিতা লিটন এবং মাতা নাসিমা আক্তার বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।