
মোঃ মামুন মিয়া, জেলা প্রতিনিধি (শেরপুর):
শেরপুরের নকলা উপজেলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী সভায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার এবং জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য দেবজীৎ পোদ্দার, সাবেক কমিশনার হাবুল উদ্দিন, মোঃ হাছিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। সরকারের এই প্রোগ্রাম কে এলাকাবাসী সহ সর্বস্তরের জনতা স্বাগত জানিয়েছে এবং এতে করে স্কুলে উপস্থিতির হার বাড়বে, ঝরে পড়ার হার কমবে , লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে এবং স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন হবে মানসিক বিকাশের অগ্রগতি হবে।