
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাদেরই ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুর রহিম হাওলাদারের মৃত্যুর পর তার দুই ছেলে সোহেল ও রাসেল এবং দুই মেয়ে শারমিন শিলা (৩২) ও আরমিন ইলা (৩০) পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ বিরোধ মীমাংসার জন্য শনিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়েও ছোট ভাই রাসেল শালিস বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো শালিসে অংশগ্রহণকারী ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে রাসেলের স্ত্রী শারমিনের সঙ্গে দুই বোন শারমিন শিলা ও আরমিন ইলার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাসেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল লাঠিসোটা দিয়ে দুই বোনকে মারধর করে গুরুতর জখম করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল।
এ বিষয়ে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়েছি। দুইজন হাসপাতালে ভর্তি আছেন। ৯৯৯-এর কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672