
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেফটি ট্যাংকির মধ্যে থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্ব পাড়া এলাকায় সেফটি ট্যাংকির মধ্যে থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৭ মার্চ রাত সারে ৯ টা দিকে নিজ বসতঘরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন জামেলা বেগম। পরদিন ২৮ মার্চ সকাল আনুমানিক ৬ টার দিকে তার মেয়ে আকলিমা (৪০) ও নাতনি মাফিয়া (১৭) বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সারে ১০ টার দিকে তাদের বসতঘরের পশ্চিম পাশে থাকা একটি সেফটি ট্যাংকির ঢাকনার উপর তার পরিহিত কাপড়ের অংশবিশেষ দেখতে পান।
জামেলা বেগম রাধানগর পূর্বপাড়ার মৃত জমির আলীর স্ত্রী বলে জানাগেছে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিবেশী আলম সরদার (৪৬) ও শাকিব (২২) এর সহায়তায় ট্যাংকির ঢাকনা সরালে ভেতরে তারা জামেলা বেগমের লাশ দেখতে পান।
পরে স্থানীয়রা বিষয়টি নগরকান্দা থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় উপ- পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম মরদেহের সুরতহাল তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।