
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামে রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে পরিচালিত এক বিশেষ অভিযানে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরকামালদী গ্রামের আস্থা ফিডের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক ও কঠোর অবস্থানে ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কাউসার (২৩), পিতা: আল আমিন, গ্রাম: বাস্তম বাগ, ইউনিয়ন: বারদী; মো. রায়হান (২৩), পিতা: কবির, গ্রাম: গোয়ালপাড়া, ইউনিয়ন: বারদী; এবং মো. সুমন (২৮), পিতা: মো. বিদ্যুৎ, গ্রাম: লাদুরচর, ইউনিয়ন: নোয়াগাঁও। তারা সবাই সোনারগাঁ থানার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল, যা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672