
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার আমতলীতে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে ঈদের দিন ৬ জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো.সজীব (২৩) রবিবার ২৯ মার্চ রাত ১টা ৩০ এর সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারাযান।
নিহতের ভাই মো. হাসান বলেন,তার পিতা-আয়নালী আকনও একই গ্রামের মো: সোনা মিয়া প্যাদার সাথে ধানের কুড়াক্রয়ের ১০০ টাকা নিয়ে বিরোধ চলে আসছে।
এই বিরোধকে কেন্দ্র করে ২১ মার্চ শনিবার সকালে সোনা মিয়া.প্যাদা তোতা মিয়া,আতাহার প্যাদা, বশির প্যাদা,বেল্লাল প্যাদা মেহেদী হাসান,মাসুম প্যাদা,সোহেল প্যাদা,জিহাদ হোসেনসহ ৮/৯জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র,দা.রামদা, ছেনা,বাঁশের লাঠি নিয়া আমাদের বাড়ীতে অবৈধভাবে প্রবেশ করে বসত ঘরে ঢুকে ভাংচুর করে ও আয়নালী আকন, সজিব, আল-আমিন,রহুল আমিন ও রোকেয়া বেগমকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
আহতদের স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করেন।সেখানে ভর্তি করার পরে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের কর্তৃপক্ষ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের মধ্যে মো:সজিব (২৩)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ রাত ১ টা ৩০ এর সময় মারা যান।
এ ঘটনায় ২২শেমার্চ রাতে উল্লেখিত সন্ত্রাসী মো: সোনা মিয়াপ্যাদা কে ১নং আসামি করে ১৩ জনসহ ৮/৯ জন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নিহতের ভাই মোঃ রুহুল আমিন বাদী হয়ে আমতলী থানায় মামলা দ্বায়ের করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন জানান, মামলার ১ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।৮জন কোর্টের আদেশে জামিনে রয়েছে। ৪ জন পলাতক রয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672