
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিট এলাকার কুমারপাড়ায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই জনকে হাতেনাতে গ্রেফতার করেছে বন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ জানতে পারে যে, কুমারপাড়া এলাকায় বনের জায়গা জবরদখল করে একটি অসাধু চক্র অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। সংবাদ পাওয়ামাত্রই 'টিম ধলাপাড়া' দ্রুত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন দেখা যায়, বনের জমিতে বেআইনিভাবে স্থাপনা তৈরির কাজ চলছে। এসময় বন কর্মকর্তারা জবরদখলকারীকে হাতেনাতে আটক করেন। ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেনের উপস্থিতিতে এবং নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন জানান: "বনের জমি রক্ষায় আমরা সর্বদা সজাগ। সরকারি জায়গা জবরদখল করার কোনো সুযোগ নেই। অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
বন কর্মকর্তাদের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672