
মোঃ মোজাফফর আহমেদ (আফজাল), বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে মসলা চাষ বৃদ্ধির লক্ষ্যে এক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ ২০২৬ তারিখ, বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে 'মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের' আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিস। এছাড়া বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) অরুণ চন্দ্র রায়।
প্রশিক্ষণটিতে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত মোট ৩০ জন কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। কর্মশালায় উন্নত প্রযুক্তির মাধ্যমে মসলার উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ-বালাই ও পোকা দমন এবং ফসল সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
কৃষি খাতের আধুনিকায়ন এবং পাহাড়ি অঞ্চলে মসলা চাষের নতুন সম্ভাবনা জাগিয়ে তুলতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672